রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

আদাবরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের বলি ২ তরুণ

প্রতীকী ছবি

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিং এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম আরিফ (১৫) ও সুজন (১৭)।
পুলিশ জানায়, শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ওই এলাকার মোহাম্মদিয়া হোমসের একটি পিকআপে করে আসা বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এসময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন আরিফ ও সুজন।
আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনার কথা শুনেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিথি ঠান্ডা হয়ে যায়। তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে। টহল টিমও রয়েছে সেখানে।
জানা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নানক এবারও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানও মনোনয়ন চাইছেন এবার। এ নিয়ে দুপক্ষের মধ্যে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সূত্র :মানবজমিন অনলাইন ভার্সন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com