সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

বাহুবলে চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ভুগলী গ্রামে এ ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার এসআই সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১০/১২ দিন পূর্বে উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আবিদ মিয়ার বাড়ীতে চুরি সংঘঠিত হয়। চোরেরা ঐ রাতে সকলের অগোচরে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চুরির বিষয়ে আবিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে পুলিশ ও বাদী উভয়ই চোরের সন্ধানে নামেন। শনিবার সন্ধ্যায় চুরি যাওয়া ফোন নম্বরে কল দিলে এক মহিলা ফোন রিসিভ করেন। এ সময় ফোনের সূত্র ধরে উপজেলার ভুগলী গ্রামের মৃত আজগর আলীর পুত্র মোঃ জসিম মিয়া (২২), দত্তপাড়া গ্রামের মৃত মনা মিয়ার পুত্র মোঃ মাসুক মিয়া (৫৫) ও তারই পুত্র ফয়সল মিয়া (১৯) কে চুরি যাওয়া মোবাইল সহ হাতেনাতে আটক করে। পরে বিষয়টি পুলিশকে খবর দিলে বাহুবল মডেল থানার এসআই সজিবের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, পূর্ব জয়পুর গ্রামের আবিদ মিয়ার বাড়ীতে চুরি হওয়ার ঘটনার সাথে গ্রেফতারকৃতদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com