সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

নদী থেকে মাটি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে খোয়াই নদীতে গর্ত খুঁড়ে মাটি উত্তোলনের সময় চাপা পড়ে জনি মিয়া (২২) নামে ১ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জনি মিয়া শহরতলীর রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আহতরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে নামে শ্রমিকরা। গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাৎ করেই উপরের মাটি শ্রমিকদের উপর ধ্বসে পড়ে।

এতে ৬ শ্রমিক মাটিচাপা পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দ্রুত আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জনি মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com