রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবল মডেল থানার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আয়োজিত মঞ্চে গান গাইছেন এসপি মোহাম্মদ উল্লা

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল মডেল থানার বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত মঞ্চে গানে গানে দর্শক মাতালেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম (বার)। আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে তিনি গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেন। এছাড়াও বনভোজনকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। পুলিশ ও পুলিশ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজনে ছিল ফুটবল ম্যাচসহ নানা রকম খেলাধুলা। দিনশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


দিনব্যাপি এ আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী উটিয়াং টং পেয়ার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com