শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক

মাধবপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই দুলাল ব্যার্নাজী (৩৫) খুন হয়েছেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সুরমা চা বাগান মাহজিল বস্তিতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক মনিশংকর ব্যার্নাজী (২৬) পালিয়ে গেছে। নিহত দুলাল ব্যার্নাজী ওই এলাকার শিবচরণ বোর্নাজীর ছেলে।

লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত দুলাল বোর্নাজীর স্ত্রী শিউলী বোর্নাজী জানান, গত দেড় বছর আগে তার দেবর মনিশংকর বোর্নাজীকে পাশ্ববর্তী চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের অধির বোনার্জীর মেয়ে রিসতা বোনার্জীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিশংকরের সঙ্গে রিসতা বোনার্জীর সম্পর্ক ভাল যাচ্ছিল না।

এ নিয়ে স্বামী স্ত্রী মধ্যে প্রায়ই কলহ হত। এ কারণে রিসতা বোনার্জী তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য মনিশংকর তার বড় ভাই দুলাল বোনার্জীকে প্রায়ই চাপ প্রয়োগ করত। ছোট ভাইয়ের স্ত্রী রিসতাকে আনার জন্য দুলাল বোনার্জী একাধিকবার পারকুল চা বাগানে যায়।

কিন্তু রিসতা মনিশংকরের ঘরে কিছুতেই আসতে রাজি নয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ঘরের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হত। এর জের ধরে মঙ্গলবার সকালে দুলাল বোনার্জী ঘরের বারান্দায় বসে টিভি দেখার সময় দাঁড়ালো দা দিয়ে অতর্কিত গলায় কোপ দিয়ে দুলাল বোনার্জীকে খুন করে বাগানের ভিতরে পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় শিউলী বোনার্জী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘাতক মনিশংকরকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com