বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক

মমতাজের কণ্ঠে ‘চলো গান তুলি বৈশাখী’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে নিয়ে এসেছে  নতুন গান ‘চলো গান তুলি বৈশাখী’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোক তারকা মমতাজ। তার সঙ্গে আরো কন্ঠ দিয়েছেন রক তারকা মিজান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সুরকার ফুয়াদ আল মুক্তাদীর। পহেলা বৈশাখ উদযাপনে বয়স, ধর্ম, জাতি ও ভৌগলিক অবস্থা নির্বিশেষে বাংলাদেশীদের ঐক্যকে তুলে ধরা হয়েছে এই গানে।

বাংলাদেশে ফোক ও রক সংগীতের মিশ্রনের ফিউশনধর্মী গানের আয়োজন বাংলাদেশে এই প্রথম। গানটির মিউজিক ভিডিও পহেলা বৈশাখে বাংলালিংকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন এ সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অভিনয়শিল্পী প্রেরণা ও প্রতীক্ষা।

বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, সংগীত প্রেমীদের পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ করতে আমরা বিশেষ এই মিউজিক ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছি।

গ্রাহকদের উন্নত মানের সেবা দেওয়ার পাশাপাশি বাংলালিংক দেশের সংস্কৃতি বিকাশে সবসময়ই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।

আমরা আশা করি, জনপ্রিয় শিল্পী মমতাজ ও মিজানের ভিন্নধর্মী এই পরিবেশনা সবাই উপভোগ করবেন। দেশীয় সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখতে বাংলালিংক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com