শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক সম্রাট’ নিহত

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে পুলিশ মাদক ব্যবসায়ীর সংঘর্ষে মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু (২৬) নিহত হয়েছেন। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত জিতু বিরাইমাবাদ এলাকার ফরকিত উল্লার ছেলে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রায়শ্রী এলাকায় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মুবিন উল্লাহ, কনষ্টেবল দবির আহম ও  সোহেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী জিতু এবং শিফন সদর উপজেলার রায়শ্রী এলাকার একটি আস্তানায় অবস্থান করছে এই তথ্য পেলে ডিবির একটি দল তাদের ঘেরাও করে।  এ সময় তারা দেশীও অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমন করে। এতে এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ইয়াবা ব্যবসায়ী জিতু গুরুতর আহত হয়। জিতুকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনা স্থল থেকে মাদকসহ অস্ত্র উদ্ধার করেছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, জিতু জেলার সবচেয়ে বড় মাদক ব্যাবসায়ী তার বিরুদ্ধে ১০/১২ টি মাদক মামলা এবং ১ টি অস্ত্র মামলা রয়েছে। সে খুবই হিংস্র প্রকৃতির মানুষ ছিল। জিতু কিছু দিন আগেও ১৫০ পিস ইয়াবাসহ আটক হয় পরে জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসায় ফিরে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com