বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

বাহুবল উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

নিজস্ব সংবাদদাতা : বাহুবলউপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বাহুবল উপজেলা অফিসার্স ক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, কামরুজ্জামান বশির, প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

সভায় বাহুবলে মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া ও দাঙ্গা-হাঙ্গামার বিরুদ্ধে কঠোর অবস্থানসহ উপজেলা পরিষদের ভেতরে কোন সন্ত্রাসী কার্যকলাপ ও বিনা প্রয়োজনে ঘুরাফেরা করা ঠেকানোর সিদ্ধান্ত গৃহিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com