মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

উত্তরা থেকে ২ গৃহকর্মীর লাশ উদ্ধার

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোড এলাকা থেকে দুই গৃহকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১টায় লাশ দু’টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, হালিমা (১৪) ও রুবি (১৭)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, উত্তরার একটি ৬তলা ভবনের ৬তলার গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাসায় দুই গৃহকর্মীর কাজ করতেন।

ওসি জানান, বাসার সিসি ক্যামেরায় দেখা যায় রাত সাড়ে ৩টার দিকে দুই গৃহকর্মী দরজা খুলে বাড়ির ছাদে চলে যায়। পরে পাশের একতলা ছাদ থেকে দু’জনকে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত  ঘোষণা করেন।

তিনি আরও জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গেছে তারা ছাদে গেছেন। ছাদ থেকে তারা লাফ দিয়েছেন নাকি অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতদের হাত ও পা ভাঙা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তপন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com