সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম সহায়তা

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘বনদস্যু’ নিহত

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা বনদস্যু ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ার খোন্তা কোদালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- পান্না রানা বাহিনীর প্রধান পান্না রানা ও তার সহযোগী জুলহাস। বাকি একজন পান্নার সহযোগী বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা নুরুস সালেহীন বলেন, বনদস্যুদের একটি দল নৌকায় করে চরাপুটিয়ার  খোন্তা কোদালিয়া খাল এলাকা পার হচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে  গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় তার বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com