রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত ৩০

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে মোটর সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে বৃদ্ধা ও মহিলাসহ বাসের অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছেন।

আশংকাজনক অবস্থায় ৩জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের র নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর এলাকার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় শেরপুর থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী বাস নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটর সাইকেলকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ৩০জন যাত্রী আহত হন। দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, আব্দুল আজিজ(৭৫), পিকলু দেব(২৫), কুহিনুর আক্তার(৪০), আরশ আলী(৪০)।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com