রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি।

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামে প্রিয়াংকা দাশ পিংকি (১৪) নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্কুল ছাত্রীর নিজ শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

প্রিয়াংকা দাশ পিংকি পৌর এলাকার শিবপাশা গ্রামের ঝান্টু দাশের মেয়ে ও শহরের সবুজ কুঁড়ি কিন্ডার গার্ডেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে প্রিয়াংকা দাশ খাওয়া ধাওয়া শেষ করে তার শয়ন কক্ষে চলে যায়। রাতের কোনো এক সময়ে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায় জড়িয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে প্রিয়াংকার কক্ষের দরজা বন্ধ পেয়ে ডাকডাকি করেন । এক পর্যায়ে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে প্রিয়াংকার ঝুলন্ত দেহ দেখতে পান।

পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এস আই সমিরন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন ।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম দস্তগীর আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com