সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জয়দেব সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জয়দেব সরকার মাধবপুর উপজেলার শ্যামপুর গ্রামে মৃত অমিত সরকারের পুত্র। শুক্রবার সকালে এ দূর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের অলিপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়দেব সরকার নিহত হয়। এছাড়াও আহত হয় খোকন সরকার (৪০) ও জোসনা সরকার (৪৫)। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com