সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

১০ টাকা কেজির ৭শ’ বস্তা চাল আটক

ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে নালিতাবাড়ী খাদ্য গোডাউনের সামনে থেকে ১টি ট্রাক চাল আটক করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র। ১০ টাকা কেজি মূল্যের ৩০কেজি ওজনের অবৈধ ভাবে চালান হওয়া সন্দেহে এটি আটক করা হয়। বর্তমানে চালের গাড়ি মেয়র আবু সিদ্দিকের অস্থায়ী কার্যালয়ের সামনে রাখা হয়েছে।

উপজেলা পরিষদ, খাদ্য অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের ব্যবসায়ী গৌতমের বিজয় রাইছ মিলের বস্তায় লেখা খাদ্য গোডাউনওজন ১০ টাকা কেজি মূল্যের ৩০ কেজি ৭শ বস্তা চাল আড়াইআনী বাজাস্থ গোডাউনের ভিতরে অবৈধ চাল ঢুকানো হচ্ছে মর্মে খবরে পান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও মেয়র আবু বক্কর সিদ্দিক। পরে তারা এই চালের গাড়ি পৌরসভার অস্থায়ী কার্যালয়ে রেখে দেওয়ার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্দেশ দেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, আমি ঘটনা শুনেছি। এই চাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আটক করেছে। বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, অবৈধ ১০ টাকা কেজি মূল্যের চাউল গোডাউনে না উঠায় চালগুলি পাচার হচ্ছে মর্মে খবর পেয়ে চাল গুলি আটক করি। এবস্থায় চাল গুলি কার এবং কে এই কাজ করেছে তারা আসলে আরো বিস্তারিত জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com