রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ভেজাল চা পাতা ও মরিচ জব্দ : আটক ৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের একটি মিলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪৩ বস্তা ভেজাল চা পাতা ও ভেজাল মরিচ জব্দ করেছে হয়েছে। এসময় ভেজাল কাজে মসলার মিলে কর্মরত শ্রমিক মিলন মিয়া, উজ্জ্বল কর, উজ্জ্বল তাঁতী নামের তিনজনকে আটক হয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এই এলাকার বিপ্লবের মসলার মিলে এই অভিযান চালায় ডিবি মৌলভীবাজার ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকা এর নেতৃত্বে একটি গোয়েন্দা দল। এসময় অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

ডিবি মৌলভীবাজার ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকা বলেন, মসলার মিলে নষ্ট হয়ে যাওয়া মরিচসহ ভেজাল মসলা তৈরী করার সরঞ্জাম পেয়েছি। আমরা ভেজাল জিনিসগুলো জব্দ করেছি। আটককৃত তিনজনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। তিনি আরো জানান, তারা মসলার মিলের বাহিরে তালা দিয়ে ভিতরে এসব ভেজাল জিনিস তৈরীর কাজ কওে আসছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com