বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

পুরুষ সহকর্মীকে যৌন হেনস্থা করলেন রিয়া!

ফাইল ছবি

এবার পুরুষ সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে অভিনেত্রী রিয়া সেনের বিরুদ্ধে। যদিও কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে যা ঘটেছে তাকে যৌন হেনস্থাই মনে করছে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

ঘটনাস্থল রিয়ার আসন্ন ছবি ‘রাগিণী এম এম এস ২.২’-এর শুটিং ফ্লোর। সদ্য ফাঁস হয়েছে ওই ওয়েব সিরিজে রিয়ার একটি হট ভিডিও। যদিও ভিডিও ফাঁস হওয়াকে অনেকেই মনে করছেন পাবলিসিটি স্টান্ট। ওই ভিডিওতে রিয়ার সঙ্গে দেখা গেছে নিশান্ত মালকানিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশান্ত জানিয়েছেন, রিয়ার সঙ্গে তার শুটিংয়ের অভিজ্ঞতা। নিশান্তের মতে, এক সময়ের ক্রাশ রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাটা তার কাছে এক দুরন্ত অভিজ্ঞতা। কিন্তু ওই শুটিংয়েই নাকি একটু অন্যরকম ঘটনাও ঘটে। কী সেটা?

নিশান্তের কথায়, “লভ মেকিং সিন শুটিংয়ের আগে রিয়া বলেছিল দোস্তানা ২-এ যেভাবে জন আব্রাহাম প্যান্ট নামিয়েছিল আমারও তেমন করা উচিত। আমি তখন ওকে সিরিয়াসলি নিইনি। কিন্তু শটের সময় রিয়া হঠাৎই আমার প্যান্ট টেনে নামিয়ে দেয়। আমি চমকে গিয়ে বলেছিলাম, আরে কী করছ! অন্তত যা করছ তার আগে বলবে তো!’ এর উত্তরে নাকি রিয়া জানিয়েছিলেন, নিশান্তের অসাধারণ ফিগার। আর মেয়েরা তাকে এভাবে দেখতে পছন্দ করবেন!

আগে থেকে না বলে হঠাৎই শুটিংয়ে নিশান্তের প্যান্ট টেনে নামিয়ে দেয়ায় রিয়া তার যৌন হেনস্থা করেছে বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। তবে নিশান্ত এ নিয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানাননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com