মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

নেশনস লিগের অভিষেক আসরে চ্যাম্পিয়ন পর্তুগাল

তরফ স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগ ফুটবলের প্রথম আসরের শিরোপা জিতেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি আসে গনসালো গেদেসেনের পা থেকে।

ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগো স্টেডিয়ামে নেদারল্যান্ডসের ওপর আধিপত্য দেখানোর চেষ্টা করে পর্তুগাল। ৩০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট ফিরিয়ে দেয় ডাচ গোলরক্ষক সিলিসেন। প্রথমার্ধে আর বলার মতো কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল।

বিরতির পর ডাচ রক্ষণে আক্রমণ চালতে থাকে পর্তুগাল। সাফল্য পেতেও সময় লাগেনি তাদের। ৬০ মিনিটে পেনাল্টি বক্সের বাম পাশ থেকে বানার্ডো সিলভার পাস থেকে ডি বক্সের ঠিক বাহিরে মাঝামাঝি জায়গায় বল পেয়ে যান গেদেস। ডান পায়ে জোরালো শট করেন তিনি। ডাচ গোলরক্ষক সিলিসেন বাম দিকে ঝাঁপিয়ে পড়লেও তার হাতে লেগে বল চলে যায় জালে।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করে নেদারল্যান্ডস। ৬৬ মিনিটে মেমফিস ডিপাইয়ের হেড ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক। এরপর বাকিটা সময় আক্রমণ চালিয়েও পর্তুগিজ ডিফেন্স আর ভাঙতে পারেনি ডাচরা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে নেশন্স লিগের শিরোপা জয়ের আনন্দে ভাসে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com