শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ওমান উপসাগরে হামলায় হাত থাকার কথা প্রত্যাখান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে দু’টি ট্যাঙ্কারে হামলায় জড়িত থাকার কথা শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নাকচ করে দিয়ে বলেছে, তেহরানের বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের কোন ভিত্তি নেই।

তারা আরো জানায়, ওয়াশিংটন “অন্তর্ঘাতমুলক কূটনৈতিক” তৎপরতা চালানোর চেষ্টা করছে। খবর এএফপি’র।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ টুইটারে এক বার্তায় বলেন, ‘নির্ভরযোগ্য কোন প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইরানের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তুলে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবারের হামলায় হাত থাকায় ইরানকে অভিযুক্ত করে। এ হামলায় ইরান উপকূলে থাকা ট্যাঙ্কারগুলোর কমপক্ষে একটিতে আগুন ধরে যায়।

পম্পেও সাংবাদিকদের বলেন,‘যুক্তরাষ্ট্রের ধারণা ইসলামি প্রজাতন্ত্র ইরান এসব হামলার জন্য দায়ী।’

তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী এ হামলায় ইরানের জড়িত থাকার জোরালো প্রমাণ রয়েছে।

তবে এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভী বলেন, হামলার ঘটনার পর যত দ্রুত সম্ভব ইরান জাহাজগুলোকে রক্ষায় এগিয়ে আসে।

উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনের প্রচেষ্টায় জাপানের প্রধানমন্ত্রীর ইরান সফরের সময় এসব হামলা চালানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com