সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পাবনায় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : পাবনায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

থানীয়দের বরাত দিয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চরে বাদাম তুলছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আব্দুল মান্নান (৫০), আব্দুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)।

একই ঘটনায় আহত ওই গ্রামের ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৬) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, বাড়ির পাশে চরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয় উপজেলার আমিনপুর থানার চর বুড়ামারা গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী নাছিমা খাতুন (১২)। নাছিমা ওই গ্রামের শমসের প্রামাণিকের মেয়ে।

এছাড়াও জেলার ভাঙ্গুড়ায় বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হন। শামীম উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হারান সরদারের ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানান জানান, শুক্রবার বিকেলে শামীম কারেন্ট জাল নিয়ে উপজেলার নৌবাড়িয়া গ্রামের আঠারোবাড়িয়া বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com