সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

টেকনাফে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে নিহত ৩

তরফ নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

শনিবার গভীর রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যংঢালা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব জানান।

নিহতরা হলেন- কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার মোহাম্মদ সুলতান ওরফে গপু সুলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৩২)।

র‌্যাব কর্মকর্তা শাহেদ মাহতাব বলেন, মাদক চোরাকারবারিদের জড়ো হওয়ার খবরে র‌্যাবের একটি দল রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যংঢালা এলাকায় অভিযানে যায়।

“তারা ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। তখন র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। গোলাগুলি থামলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

ওই তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার শাহেদ মাহতাব।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা এবং চারটি বন্দুক ও ২১টি গুলি পাওয়া গেছে।

এ অভিযানে মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ সোহেল নামে দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে শাহেদ মাহতাবের ভাষ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com