শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

নবীগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারই গ্রামে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মোশাহিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত ও  কালাই নমশুদ্র নামের আরেক ব্যক্তি আহত হয়েছে। রোববার (১৬ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাহিদ মিয়া উপজেলার পাঞ্জারাই গ্রামের কাচা মিয়ার পুত্র। আহত কালাই নমশুদ্র একই গ্রামের সাম সমশুদ্র’র ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোশাহিদ ও কালাই নৌকাযোগে তাদের বাড়ীর পার্শবর্তী লামারবন্দের গজরাইরা বিলে মাছ ধরতে যান। দুপুর দু’টার দিকে হঠাৎ বজ্রপাতে শুরু হলে তারা দু’জন আহত হন। বজ্রপাতে আহত মোশাহিদ মিয়া নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। অপর আহত কালাইর আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাদরেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাহিদ মিয়াকে মৃত ঘোষনা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বজ্যপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান জানান, বজ্রপাতে নিহত মোশাহিদ মিয়ার পরিবারকে হবিগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com