শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এনরিকে

তরফ স্পোর্টস ডেস্ক : স্পেনের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন লুইস এনরিকে। এ ব্যাপারটি নিশ্চিত করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেওয়া এনরিকে গত মার্চের পর থেকে লা রোহাদের সঙ্গে ছিলেন না।

এক বিবৃতিতে রুবিয়ালেস জানান, স্প্যানিশ ফুটবল সবসময় এনরিকেকে সমর্থন দিয়ে এসেছে এবং তার অনুপস্থিত থাকা নিয়েও আমরা কখনো প্রশ্ন তুলিনি। আর তার ব্যক্তিগত কারণে সরে যাওয়াকেও আমরা সম্মান করি।

এনরিকে পরবর্তী তারই সহকারী রবার্ত মোরেনোকে কোচ করা হয়েছে। সর্বশেষ জাতীয় দলের তিনটি ম্যাচে তার অধীনেই জয় পেয়েছে স্পেন।

এর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায়ের পর স্পেনের দায়িত্ব নেন এনরিকে। তিনি ১১ মাস ২০১০ সালের বিশ্বকাপজয়ীদের সঙ্গে কাজ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com