রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাখাইয়ে লুটপাটের দায়ে ইউপি সদস্যসহ ৭ জনের কারাদন্ড

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা : লাখাইয়ে মারামারি ও লুটপাটের ঘটনায় ইউপি সদস্য মস্তু মিয়াসহ ৭ জনকে এক বছরের সাজা প্রদান করেছেন আদালত। সেই সাথে প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

বুধবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-৩ এর বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি হারুনুর রশিদ চৌধুরী এডভোকেট মো. ইকবাল ভুইয়া ও খোকন চন্দ্র গোপ।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- ভাদিকারা গ্রামের মেম্বার মস্তু মিয়া, আলমগীর, সুমন মিয়া, নসিম মিয়া, জুয়েল মিয়া, এনাম মিয়া ও কাজল মিয়া। সম্প্রতি একই গ্রামের আরজান ইসলামের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে আসামীরা।

এ ঘটনায় আরজান মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। সাক্ষী প্রমান শেষে বিজ্ঞ বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com