রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কম রানের মাঠে বাংলাদেশের বড় স্কোর

তরফ স্পোর্টস ডেস্ক : উইকেটে স্পিনারদের জন্য রয়েছে দারুণ সুবিধা। বল কখনও স্কিড করছে কখনও গ্রিপ করছে। রানের জন্য সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। এরই মধ্যে আফগান স্পিনারদের সামাল দিয়ে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ফিফটিতে কম রানের মাঠে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে মাশরাফি বিন মুর্তজার দল।

ইনিংসের শেষ বলে মোসাদ্দেক হোসেনতে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। শেষের দিকে বোলারদের ওপর চড়াও হয়ে ২৪ বলে চারটি চারে ৩৫ রান করেন চোট কাটিয়ে দলে ফেরা মোসাদ্দেক।

এই মাঠে, এই উইকেটে আগের ম্যাচে ভারতকে ২২৪ রানে থামিয়েছিল আফগানিস্তান। বোলারদের নৈপুণ্যে ১১ রানে জিতেছিল বিরাট কোহলির দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬২/৭ (লিটন ১৬, তামিম ৩৬, সাকিব ৫১, মুশফিক ৮৩, সৌম্য ৩, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ৩৫, সাইফ ২*; মুজিব ১০-০-৩৯-৩, দওলত ৯-০-৬৪-১, নবি ১০-০-৪৪-১, গুলবাদিন ১০-১-৫৬-২, রশিদ ১০-০-৫২-০, রহমত ১-০-৭-০)।

বিস্তারিত আসছে…

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com