বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিশ্বনাথে ইয়াবাসহ ঔষধ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ নতুন বাজারের ঔষধ ব্যবসায়ী মেসার্স ওয়ার্ল্ড মেডিসিনের সত্ত্বাধিকারী আলম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার নিজ ফার্মেসি থেকে এসআই দেবাশীষ শর্ম্মাসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলম হোসেন উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

এসআই দেবাশীষ শর্ম্মা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আলম দীর্ঘদিন থেকে ওষুধ ব্যবসার আড়ালে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক আইনে মামলা দেওয়ার পর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com