মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শে মিষ্টি আলু চাষ করে সফলতার মুখ দেখছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার এক কৃষক। উপজেলার তগলী গ্রামের কৃষক সেলিম মিয়া ৬০ শতাংশ জমিতে মিষ্টি আলুর চাষ করে ভালো ফলনের আশা করছেন।

কৃষক সেলিম মিয়া জানান, চলতি মৌসুমে তিনি ৬০ শতাংশ জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শে তার জমিতে ভালো ফলন হয়েছে। তিনি আশা করছেন, এ জমি থেকে প্রায় ১২০ মন মিষ্টি আলু পাওয়া যাবে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি মন আলু ১ হাজার টাকা এবং স্থানীয় বাজারে প্রায় ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, “শুরুতে কিছুটা ভয় ছিল। তবে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষ করায় ভালো ফলন পেয়েছি। আশা করছি এতে ভালো লাভ হবে।”

উপসহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামীম বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও উন্নত পদ্ধতি অনুসরণ করলে এ ফসল থেকে কৃষকরা ভালো লাভ করতে পারবেন। কৃষক সেলিম মিয়া তার একটি উদাহরণ।

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কৃষকরা নতুন নতুন ফসল চাষে আগ্রহী হচ্ছেন এবং আর্থিকভাবেও লাভবান হচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com