রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

আবরারের বাবা-মাকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মা-বাবাকে সান্ত¦না দিয়েছেন।

আবরারের বাবা-মা শুক্রবার (২২ মার্চ) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাখাওয়াত মুন বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী শূক্রবার রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।’

মুন বলেন, প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও আবরারের ভাই এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

তথ্যসূত্র: বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com