বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড

রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে পর্তুগালের বড় জয়

তরফ স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগাল বড় জয় পেয়েছে। শেষের ঝলকে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। জোড়া গোল করেছেন রোনালদো।

জোড়া গোলের ফলে ইউরোতে মিশেল প্লাতিনিকে পেছনে ফেলে সবসময়ের সেরা গোলদাতা হলেন রোনালদো। তার গোল হল ১১ টি । প্লাতিনির ৯ টি।  এছাড়া  রোনালদো জার্মানির বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে ছাড়িয়ে ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) সবচেয়ে বেশি ম্যাচ (৩৯) খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন । দেশের হয়ে ১৭৫ ম্যাচে তার গোল ১০৬টি। আর ৩টি হলে ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

মঙ্গলবার বুদাপেস্টের ফেরেন্স পুস্কাস স্টেডিয়ামে এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল।

অবশ্য প্রথমার্ধ ও বিরতির পর লম্বা সময় আসরটির ডিফেডিং চ্যাম্পিয়নদের রুখে রাখে হাঙ্গেরি ।

অবশেষে ৮৪ তম মিনিটে রাফায়েল গেরেইরোর গোলে স্বস্তি পায় পর্তুগাল।  ডি-বক্সে গেররেইরোর শট প্রতিপক্ষের এই ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আর তিন মিনিট পর পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো।  রাফা সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল তারা। পরে যোগ করা সময়ে রাফার সঙ্গে ওয়ান-টু খেলে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ বছর বয়সী তারকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com