রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন আটক করা হয়েছে। শ্রীমঙ্গল সাতগাঁও লছনা বাজার এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃরা হলো, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাড়েরকোনা গ্রামের সাবু মিয়ার পুত্র মো. হিরন মিয়া, চানপুর বস্তির জলিল আহমেদের পুত্র মো. রসিদ মিয়া, অপর এক অভিযানে মির্জাপুর বৌলাছড়া থেকে সুমন ভৌমিক নামে এক যুবক গাঁজাসহ আটক হয়। ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল আটটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এর নেতৃত্বে এসআই মো. আলমগীর, এসআই মো. আল-আমিন, এসআই মো. আসাদুর রহমান, এসআই এসআই তিথংকর দাস ও এএসআই সরোয়ার হোসেন গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালান। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে জেলাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে যাবে।

এছাড়াও অপর এক অভিযানে মির্জাপুর ইউনিয়নের বৈলাছড়া চা বাগান এরাকা থেকে সুমন মানিক ভৌমিক এর পুত্র সুমন ভৌমিক (২৫),কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করেন এসআই কাশী শর্মা। আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com