শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন বাহুবলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, ১১ কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব গাজীপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টাফ প্রোগ্রামে এ কমিটি গঠন করা হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মীর সাহেব আলী, সহকারী সেক্রেটারি মো. ইমদাদুল হক চৌধুরী, কর্মপরিষদ সদস্য মাওলানা রায়হান উদ্দিন, খলিলুর রহমান ও আব্দুল আলী শাহিন।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা আব্দুল মতিনকে সভাপতি এবং মিজানুর রহমানকে সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি ডা. আবুল কাশেম ও মাওলানা ছালেক মিয়া, সহসেক্রেটারি এমদাদুল হক রাকিব ও হারুনুর রশিদ, বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক শাহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক মনিরুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মো. জাকির হোসেন।

নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল মতিন সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com