শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের নিয়ে এ দিকনির্দেশনামূলক সভা করেন।

সভায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী ভোটগ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন।

সভায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com