রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কুমিল্লার লাকসামে এইচএসসিতে পাশের হার ৮২%

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষায় দু’টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। উপজেলার ৮টি কলেজ ও ৮টি মাদরাসাসহ ১৬টি প্রতিষ্ঠানের গড় পাশের হার ৮১.৭৬। তম্মধ্যে ৮টি কলেজের গড় পাশের হার ৭৭.৭০ শতাংশ এবং ৮টি মাদরাসার গড় পাশের হার ৮৫.৮২ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুদাফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজ ১৫৫ জনের মধ্যে ৩ জন পেয়েছে জিপিএ-৫ ও বড়বাম ফাযিল মাদরাসায় ৩০ জনের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে একজন। এই দুইটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এছাড়াও রহমানিয়া চিরসবুজ স্কুল এন্ড কলেজে ১১৩ জনে ১১১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৮.২৩ শতাংশ। নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজে ১৩৬ জনে ১৩২ জন উত্তীর্ণ হয়েছে। এতে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৭ শতাংশ। আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬০ জনে ৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯১.৬৭ শতাংশ। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ১০৫৬ জনে ৭৫৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৭১.৩১ শতাংশ। গণউদ্যোগ বালিকা স্কুল এন্ড কলেজে ৬৯ জনে ৪৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৬.৬৭ শতাংশ। আজগরা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৭২ জনে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৯.৭২ শতাংশ। লাকসাম মডেল কলেজে ১৪১ জনে ৬০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪২.৫৫শতাংশ। কালিয়াপুর আলিম মাদরাসায়  ২০ জনে ১৯ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৫ শতাংশ। বিজরা নাজিরিয়া ফাযিল মাদরাসায় ৪৬ জনে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৯৩.৪৮ শতাংশ। দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসায় ১৩৩ জনে ১১৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৭.২২ শতাংশ।
ছিলইন আলিম মাদরাসায় ২১ জনে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮০.৯৫ শতাংশ। ফুলগাঁও ফাযিল মাদরাসায় ৪৭ জনে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। এতে একজন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৮০.৮৫ শতাংশ। মুদাফরগঞ্জ এ.ইউ ফাযিল মাদরাসায় ৫০ জনে ৪০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮০ শতাংশ। আউশপাড়া ফাযিল মাদরাসায় ৪১ জনে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৩.১৭ শতাংশ। অন্যদিকে, মুদাফরগঞ্জ চিরসবুজ স্কুল এন্ড কলেজে কারিগরি শাখা থেকে ৩৭ জনে ৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com