রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

দেশ ছাড়ার আগে তামিম বললেন ‘সিরিজ কঠিন হবে’

তরফ স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ (শনিবার) বেলা ১টায় কলম্বোর উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে স্কোয়াডে থাকা অর্ধেক খেলোয়াড় যাচ্ছেন এ ফ্লাইটে। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ৭ জন পরে যাবেন শ্রীলঙ্কায়। আজ তামিম ইকবালের সঙ্গে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগার অধিনায়ক তামিম বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দলটার প্রমাণ করার অনেক কিছু আছে। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছে না। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কার হোম কন্ডিশনে সিরিজটা কঠিন হতে যাচ্ছে।

তবে আগের সিরিজগুলোয় দেখেছি, আমরা ভালো করেছি ওদের সঙ্গে। আশা করি, এবারও চ্যালেঞ্জ উতরে যাব।’

২০১৯ বিশ্বকাপ খুব একটা ভালো কাটেনি তামিমের। কাজেই এই সিরিজটা ব্যক্তিগতভাবে তার জন্যও চ্যালেঞ্জিং। তবে তামিম ইতিবাচক। তিনি বলেন, ‘আমি এভাবে চিন্তা করছি না। কোথাও খারাপ করলে সেটা নিয়ে সারাক্ষণ ভাবলে খারাপই হবে। সব সময় সামনে তাকাতে হয়, ইতিবাচকভাবে ভাবতে হয়। আমিও তাই করছি। আমাকে ইতিবাচক থাকতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com