রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ : সন্ধান চেয়ে থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে ইব্রাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র গত ৫ দিন ধরে নিখোঁজ থাকায় তার সন্ধায় চেয়ে থানায় জিডি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বাহুবল মডেল থানায় নিখোঁজের মা ফাহিমা বেগম ঐ জিডিটি করেন। যাহার জিডি নং ১০৭২। ইব্রাহিম উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের আব্দুল হান্নানের পুত্র ও পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

জিডি সূত্রে জানা যায়, ইব্রাহিম মিয়া গত ১৯ জুলাই শুক্রবার বিকাল ৫টায় উপজেলার ডুবাঐ বাজারে বাজার করতে গেলে আর বাড়িতে ফিরেনি। পরে নিখোঁজের পরিবারের লোকজন আশপাশের এলাকা, বাজারসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।

নিখোঁজের মা ফাহিমা বেগম বলেন, ইব্রাহিমের পড়নে ছিল বাদামি রংয়ের পাঞ্জাবী। তার উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার। কোন সুহৃদ ব্যক্তির তার সন্ধান পেলে অনুগ্রহ পূর্বক ০১৭৪৫৯০৫০৪৪ নম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com