রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাকসামে ওয়ার্ল্ড ভিশনের ইন্টার ফেইস মিটিং

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে জনগনের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে ইন্টার ফেইস মিটিং-২০১৯ “নাগরিকের কন্ঠ ও কাজ” বিষয়ক এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

মিশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় সিভিএ ফোর কমিটির আয়োজনে ও লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত উল্ল্যাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, কাউন্সিরর ওমর আলী, সহকারী শিক্ষা অফিসার মোঃ মহিবুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, রেনেসাঁ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা শাহাব উদ্দিন তুহিন, মিশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com