রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে, মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হন।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার মেয়ে আনিশা বেগম (৪)। এছাড়া তার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হচ্ছেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।

বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাও গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল।

দুর্ঘটনায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com