রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাকসামে ইয়াবাসহ দেবর-ভাবি আটক

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার লাকসামে ২’শ৫০পিচ ইয়াবাসহ দেবর-ভাবীকে গত শনিবার সন্ধ্যায় পৌরশহরের গাজীমুড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো আরমান হোসেন আজাদ (২৫)। সে পৌরশহরের গাজিমুড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে ও মাদক বিক্রেতা মুরাদের ছোট ভাই। বিলকিছ আক্তার মুন্নি (৩২) একই গ্রামের মুরাদের স্ত্রী । তারা সর্ম্পকে দেবর-ভাবি ।

পুলিশ সুত্রে জানা যায়, লাকসাম পৌরসভার গাজিমুড়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত মোবারক হোসেনের বড় ছেলে মাদক সম্রাট আরাফাত হোসেন মুরাদের স্ত্রী বিলকিছ আক্তার মুন্নি ও ছোট ভাই আরমান হোসেন আজাদ বহুদিন ধরে গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে গত শনিবার সন্ধ্যায় পুলিশের এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাদের বসত বাড়ীতে অভিযান চালিয়ে আজাদ ও মুন্নির কাছ থেকে ২’শ৫০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার তাদেরকে মাদকের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com