রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

পাস্তরিত দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

তরফ নিউজ ডেস্ক : মানবদেহের জন্য ক্ষতিকর সিসা ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকায় বিএসটিআই’র লাইসেন্স প্রাপ্ত ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন, সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করেছিল আদালত। এক আপিলে ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির ওপর হাই কোর্টের জারি করা নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মিল্কভিটার করা আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল আদালত এ আদেশ দেন।

আদালতে মিল্কভিটার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহবুবে আলম বলেন, হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছিলেন ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের সব রকম বিক্রয় বিপণন বন্ধ থাকবে। এর বিরুদ্ধে মিল্কভিটার পক্ষে আমি আপিল বিভাগে গিয়েছিলাম। আপিল বিভাগ এ আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। তবে এ আদেশটি শুধু মিল্কভিটার জন্য প্রযোজ্য হবে।

এখন মিল্কভিটার দুধ উৎপাদন ও বিপণনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মহিউদ্দিন হানিফ।

রোববার বিএসটিআই অনুমোদিত ১৪টি পাস্তুরিত দুধ কোম্পানির ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এসব কোম্পানির দুধ বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com