রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল আযহার জামায়াত সম্পন্ন

তরফ নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৯৫ বছর আগাম ঈদুল আজহা উদযাপন হয়ে আসছে।

তারই ধারাবাহিকতা ১১ আগষ্ট রবিবার সকাল ৯টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশরপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল; ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোলা, হাঁসা ও চরদুখিয়া; পাঁচআনী কচুয়া উপজেলার উজানি গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর গ্রামের বাসিন্দারা ঈদের জামায়াত আদায় করছেন।

হাজীগঞ্জের সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে রবিবার সকাল ৯ টায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়। সাদ্রা দরবার শরীফের পীর মাও. আরিফ চৌধুরী কয়েকশ মুসল্লীর ইমামতি করেন। এ সময় হাজীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী মুসল্লীদের সাথে দেশে ডেঙ্গু বিষয়ে আলোকপাত করেন। পরে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া করেন সাদ্রা দরবার শরীফ এর পীর মাও. আরিফ চৌধুরী।

এছাড়া একই দিন উপজেলার সমেশপুর গ্রামসহ ফরিদগঞ্জের মুন্সীরহাট জামে মসজিদ, টোরা মুন্সীরহাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত সকাল সাড়ে ৯টায় ও ১০ টায় শুরু হয়। ঈদকে ঘিরে বিভিন্ন এলাকায় মেলাও বসেছে। এসব মেলা শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com