শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জামিন পেলেন সাংবাদিক বুলবুল

তরফ নিউজ ডেস্ক : ফিল্মিস্টাইলে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কয়েকঘন্টার মধ্যে জামিন পেলেন সাংবাদিক মইনুল হক বুলবুল। শুক্রবার বিকেলে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবু উবায়দা তার জামিন মঞ্জুর করেন।

আদালত চত্বর থেকে আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী জামিনর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার সকালে কানাইঘাট থানা থেকে সিলেট আদালতে নিয়ে আসা হয় বুলবুলকে। তবে ছুটির দিন থাকায় আদালতে ছিলেন না কোনো বিচারক। পরে বিকেলে বিশেষ ব্যবস্থায় আদালতের কার্যক্রম শুরু হয়। এসময় শুনানি শেষে বুলবুলকে জামিন প্রদান করা হয়।

বুলবুলকে সিলেট আনার খবর পেয়ে সকাল থেকেই সংবাদকর্মীরা আদালত চত্বরে ভিড় করেন। বিকেলে শুনানিকালেও বিপুলসংখ্যক সাংবাদিক আদালত চত্বরে হাজির ছিলেন।

এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরীর ওইমেন্স হাসপাতাল থেকে সাদা পোষাকে একদল অস্ত্রধারী ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশন, সিলেটের সাবেক সভাপতি ও এনটিভির সিলেট ব্যুরো প্রধা নমইনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়। এর ঘন্টাখানেক পর বুলবুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে কানাইঘাট থানা পুলিশ। রায়হান আহমদ নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণা মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com