সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

আ.লীগ নিজ ঘর থেকেই দুর্নীতি দমন শুরু করেছে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে এই সরকার আপোষহীন। দুর্নীতিবাজরা যে দলেরই হোক তারা শাস্তি পাবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে বদ্ধপরিকর। তাই আওয়ামী লীগ নিজ ঘর থেকেই দুর্নীতি দমন অভিযান শুরু করেছে। এ অভিযান চলমান থাকবে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ হাজার গভীর নলকূপ স্থাপনের প্রথম পর্যায়ে উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের পাঁচশ হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নির্মাণের জন্য বৃহৎ প্রকল্প হাতে নিয়েছেন। বাংলাদেশের হাওরাঞ্চলের জনগণের জন্য নলকূপ ও স্যানেটেশনের জন্য বৃহৎ প্রকল্প গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। এজন্য ইতোমধ্যে ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত) মো. আব্দুর রব সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com