সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হাসপাতাল থেকে ফের কারাগারে নেয়া হচ্ছে সম্রাটকে

তরফ নিউজ ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হচ্ছে।

এনআইসিভিডির সহযোগী অধ্যাপক ডা. মহসিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে মেডিকেল বোর্ডের সব সদস্য সম্রাটকে দেখেছেন। বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জাহিদ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড পাওয়া ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে আনা হচ্ছে।

এর আগে, বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে এনআইসিভিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com