সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

কমলগঞ্জে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুল কালাম নামেেএক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি পিকআপ জব্দ করা হয়। এ সময় আদালত বালু উত্তোলনকারী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বলেন,‘বালু উত্তোলনের খবর পেয়ে রোববার সকালে কোনাগাঁও এলাকায় এ অভিযান চালাই। বালু উত্তোলনকারী আবুল কালামকে ২০১০/১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান হয়েছে। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়।’ তিনি আরো বলেন, এসব অভিযানের সময় অনেক জায়গায় স্থানীয় ভাবে বাধা প্রাপ্ত হতে হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com