শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ৪৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে ৪৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসময় জনপ্রশাসন ও পুলিশ কর্মকর্তাগণ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল বাডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংশ করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ আব্দুস শহীদ।

বিশেষ অতিথি ছিলেন, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাৎ, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন।

এসময় সকলের সামনে বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আটক ভারতীয় ১ হাজার ১শ’ ৮২ বোতল মদ, ১৭ লিটার দেশী মদ, ১৩ বোতল ফেন্সিডিল, ১১৯ বোতল কোরেক্স, কেজি গাঁজা ও বার্মার ৭০ পিছ ইয়াবা টেবলেট, ভারতীয় ১০ লক্ষ পাতার নাসির বিড়ি ও ২৭ হাজার ৪শ’ সলাকার সিগারেট ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com