রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।

এই উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল থানার আয়োজনে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দের র‌্যালিটি উদ্ভোধন করেন।

এসময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দস ছালেক এর সঞ্চালনায় র‌্যালী পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: নহরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, কমিনিউটি পুলিশিং শ্রীমঙ্গল সভাপতি ডা, হরিপদ রায় ও শ্রীমঙ্গল -কমলগঞ্জ এর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি এবাদুর রহমান এবাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সদক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com