শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

হবিগঞ্জে জেএসসি-জেডিসির প্রথম দিনে অনুপস্থিত ১১০০

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত রয়েছে এক হাজার ১১৬ শিক্ষার্থী। শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা এবং কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় সারাদেশের মতো হবিগঞ্জেও।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কল্যাণ শাখার সহকারী কমিশনার সামছুদ্দিন মো. রেজা বলেন, হবিগঞ্জ জেলার ৪৫ কেন্দ্রের ৯১টি ভেন্যুতে জেএসসি, জেডিসি ও ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে জেএসসিতে ৩০ হাজার ১৯ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৮৪৩। জেডিসিতে পাঁচ হাজার ২৬৩ জনের মধ্যে অনুপস্থিত ২৬০ এবং ভোকেশনালে ৬৩৭ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১৩ পরীক্ষার্থী।

প্রথমদিনে জেএসসি ও ভোকেশনালের বাংলা এবং জেডিসির কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com