রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে ১ বছরে ২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ১ বছরে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত এ মালামাল আটক করা হয়।

রোববার (৩ নভেম্বর) সকালে হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

রোববার সকালে সরাইল রিজিওনের ডেপুটি রিজিওন কমান্ডার কর্নেল মো. আরেফিন তালুকদার (পিএসসি) হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাৎ, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ (পিএসসি) , জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহসহ জন প্রতিনিধি, বিভিন্ন সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com