রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

‘সাম্প্রদায়িকতা ও অপরাধে জড়িত না থাকলে তারা অনুপ্রবেশকারী নয়’

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগে যারা আসছে তারা সবাই অনুপ্রবেশকারী নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারও বিরুদ্ধে যদি সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা না থাকে, কোনো মামলা ও অপরাধের সংশ্লিষ্টতা না থাকে তারা অনুপ্রবেশকারী নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যাদের সাম্প্রদায়িক অশুভ শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদের আওয়ামী লীগে জায়গা দেয়া হবে না।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি থেকে একের পর এক নেতার পদত্যাগের ঘটনাকে দলটির নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি বলে এসময় মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর আসন্ন জাতীয় সম্মেলনকে সামনে রেখে সব তিক্ততার অবসান ঘটবে। যে সংগঠন যেদিন সম্মেলনের তারিখ ঘোষণা করবে সেই অনুযায়ী সম্মেলন করতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে তবে সে প্রতিযোগিতা হবে সুস্থ। অসুস্থ প্রতিযোগিতা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগে কেউ বাদ যায় না। বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না, দায়িত্বের পরিবর্তন হবে। এখান থেকে ওখানে যাবে। কেউ তো এক পদে সারাজীবন থাকবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com