মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলায় সরকারি খালের উপর প্রভাবশালীদের নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকালে এক অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার দুইটি আধাপাকা ঘর উচ্ছেদ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধর্মঘর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালের উপর অবৈধভাবে দুইটি আধাপাকা ঘর নির্মাণ করেন সন্তোষপুর গ্রামের ইউনুছ আলী ও সাইফুল ইসলাম।

গত ৩ নভেম্বর এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাশনুভা নাশতারান বরাবর অভিযোগ করেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগের পর প্রশাসন অভিযান পরিচালনা করেছে। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হওয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যে কারণে আধাপাকা ঘর দুটি উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকালে ওই এলাকায় আরও কয়েকটি অবৈধ স্থাপনা সনাক্ত করা হয়েছে। নিজ উদ্যোগে অপসারণ না করা হলে এগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com