রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দুই ছাত্রীকে তোলে নেয়ার চেষ্ঠা, অটোরিকশা চালক ও বখাটের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দু’ছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তোলে নেওয়ার দায়ে এক বখাটেকে একমাস ৭ দিন ও অটোরিকশা চালককে ৭দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার অপরাহ্নে সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিছিল-এর নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করে।

সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার ভাটপাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২০) ও একই গ্রামে বসবাসকারী হবিগঞ্জের আলাপুর গ্রামের আব্দুর রশিদ-এর পুত্র অটোরিকশা চালক নাঈম ইসলাম (১৯)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আব্দাকামাল গ্রামের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির দু’ছাত্রী ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজি অটোরিকশা তাদের পাশে এসে দাড়ায় এবং তাতে থাকা এক যাত্রীবেশী জাহাঙ্গীর আলম নামে এক বখাটে যুবক ঐ ছাত্রীদের অটোরিকশায় উঠতে বলে। তারা উঠতে না চাইলে টানাহেছড়া করে তাদের অটোরিকশায় তোলা হয়। পরে ঐ ছাত্রীদের বিদ্যালয়ের কাছে নামিয়ে দিয়ে অটোরিকশাটি চলে গেলে ছাত্রীরা তাদের সহপাঠীদের ঘটনা জানায়। এ অবস্থায় ঐ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও স্থানীয় লোকজন অভিযুক্ত অটোরিকশা চালক নাঈম ইসলামসহ যাত্রীবেশী বখাটেকে যুবক জাহাঙ্গীর আলম কে আটক করে পুলিশে দেয়।

পরে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিছিল-এর নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে বিজ্ঞ বিচারক বখাটে জাহাঙ্গীর আলমকে একমাস ৭ দিন ও চালক নাঈম ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত অটোরিকশা চালক ও বখাটেকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com